29.1 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশিদের জন্য ভিসা চালু করছে ভারত

বাংলাদেশিদের জন্য ভিসা চালু করছে ভারত


বিএনএ, ঢাকা:প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন,আগামী সপ্তাহ থেকেই দেশটি বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, সেহেতু ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না। যেটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল বলেও ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর দক্ষিণ এশিয়ার কেনো একটি দেশ দিয়েই শুরু হবে, সেটি কোন দেশ সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ