28 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১


বিএনএ,ডেস্ক : মুন্সিগঞ্জ সদরে চরকেওয়ার ইউনিয়নে  আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনায় অপর গুলিবিদ্ধ রাব্বি খাকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।শনিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। নিহত পারভেজ খা (২০) স্থানীয় পলাশ খার ছেলে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, এলাকায় আধিপত্যসহ নির্বাচনে পক্ষাবলম্বন নিয়ে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দিনগত রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শনিবার ভোরে দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘরবাড়ি ভাঙচুর ও গুলি বিনিময় হয়। এতে আহমেদ গ্রুপের দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পারভেজ।

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!