22 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মাঝরাতে গরুর চিৎকারে ঘুম ভাঙে কৃষকের

মাঝরাতে গরুর চিৎকারে ঘুম ভাঙে কৃষকের


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে জীবন চন্দ্র দাস নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে মাঝরাতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ৪টি গরু চুরি হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় জীবন চন্দ্র দাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

জীবন চন্দ্র দাস বলেন- তিনি দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করতেন। সেগুলো মোটাতাজা করে বিক্রি করতেন। তাঁর খামারে ৬টি গরু ছিল। গোয়ালঘরের পাশেই তাদের শোবার ঘর। সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। গতকাল বুধবার রাতে গোয়াল ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন সবাই। রাত সোয়া একটার দিকে গরুর ডাক-চিৎকার শুনতে পান তিনি। এতে তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি তার শোবার ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে যাওয়ার চেষ্টা করে। তবে চোরেরা বাড়ির প্রধান দরজায় শিকল আটকে রাখে। যার কারণে তিনি ঘর থেকে বের হতে পারেননি।

কৃষক জীবন চন্দ্র দাস আরও বলেন, এ সময় তিনি দ্রুত দরজা ধাক্কা দিয়ে ভেঙে বের হয়। ততক্ষণে চোরেরা ৬টি গরুই বের করে ৪টি ট্রাকে তুলে। ৪টি গরুর বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে। তবে দ্রুত টের পাওয়ার কারণে চোরেরা দুটি গরু নিয়ে যেতে পারেনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে গরু উদ্ধার সহ চোর চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু