26 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সোমালিয়ায় জিন্মি এম ভি আবদুল্লাহ : মুক্তিপণ দাবি!

সোমালিয়ায় জিন্মি এম ভি আবদুল্লাহ : মুক্তিপণ দাবি!

‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ

চট্টগ্রাম : সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৩ জন নাবিকসহ আটক বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ কে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

জলদস্যুদের হাতে বন্দী জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান তার স্ত্রীর কাছে অডিও মেসেজ পাঠিয়েছেন।

বাংলাদেশের একটি গণমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার(১২ মার্চ) সন্ধ্যায় প্রাপ্ত অডিও মেসেজে বলা হয়েছে, ‘আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিও।’ ওই জাহাজে ২৫ দিনের মতো খাবার আছে এবং ২০০ টন খাবার পানি আছে।

এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড এর জাহাজ ‘এমভি জাহানমণি’ একইভাবে ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ।

আগের খবর :জলদস্যুদের কাছে জিম্মি ২৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

 

এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে তাদের বার্তা পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, ‘জাহাজ পুরোপুরি দস্যুদের নিয়ন্ত্রণে। আমাদের ২৩ জন নাবিক ও ক্রু জাহাজে আছেন। জলদস্যুরা তাদের বন্দী করেছে। তাদের জাহাজের কেবিনে রেখেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

অপর একটি গণমাধ্যম এম ভি আবদুল্লাহ এর চিফ অফিসার আতিক উল্লাহ খানের মা শাহনূর বেগমের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। সেখানে তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় যখন তারা ইফতার করছিলেন, তখন ফোন করেন আতিক। সে বলেছে, চিন্তা না করার জন্য। চারদিকে বন্দুক নিয়ে জলদস্যুরা পাহারা দিচ্ছে। জাহাজের কর্মীদের কেবিনে রাখা হয়েছে।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু