22 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইফতারে রাখতে পারেন চিড়ার ফালুদা

ইফতারে রাখতে পারেন চিড়ার ফালুদা

ফালুদা

লাইফস্টাইল ডেস্ক: ইফতারে যারা স্বাস্থ্যকর খাবার রাখতে চান, তারা বানিয়ে ফেলতে পারেন চিড়ার ফালুদা। বাড়ির ছোট-বড় সবাই পছন্দ করবে এই খাবার। রইলো রেসিপি।

উপকরণ: চিড়া সিকি কাপ, দুধ ১ কেজি, রাইস নুডলস (গরম পানিতে ভেজানো) সিকি কাপ, সাগুদানা ৩ টেবিল চামচ, চিনি সিকি কাপ, ফল (আপেলকুচি, বেদানার দানা) স্বাদমতো, পেস্তা ও কাঠবাদামকুচি স্বাদমতো, ফ্রুট জেলি ১ প্যাকেট, ভ্যানিলা আইসক্রিম পছন্দমতো।

প্রণালি: শুরুতে জেলি প্যাকেটের নির্দেশমতো তৈরি করে নিন। এবার দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধ ৩ ভাগের ১ ভাগ কমে এলে সাগুদানা ও চিনি দেবেন। সাগুদানা প্রায় ফুটে এলে বাদামকুচি ও ১ ফোঁটা লাল রঙ দেবেন। এবার ঘন হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করুন। তারপর ফ্রিজে রেখে দিন। গরম পানিতে রাইস নুডলস ভেজানোর পর নরম হয়ে এলে পানি ঝরিয়ে ফেলুন। এরপর ঠান্ডা হতে দিন। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ ছিটিয়ে দিন। সিকি কাপ পরিমাণ দুধে চিড়া ভিজিয়ে রাখুন।

এবার পরিবেশনের জন্য লম্বা গ্লাসে প্রথমে তৈরি করে রাখা জেলিকুচি, তারপর দুধে ভেজানো চিড়া, সাগুদানার মিশ্রণ, রাইস নুডলস—এভাবে একেকটি উপকরণের স্তর তৈরি করুন। এর ওপরে স্বাদমতো আইসক্রিমের স্কুপ দিয়ে জেলিকুচি, কুচানো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন চিড়ার ফালুদা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!