23 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন নেদারল্যান্ড প্রতিনিধিদলের

রাউজানে উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন নেদারল্যান্ড প্রতিনিধিদলের

রাউজানে উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন নেদারল্যান্ড প্রতিনিধিদলের

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): নেদারল্যান্ডের অর্থায়নে ডেল্টা প্লানের পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন দেশটির প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধি দল পৌর মেয়র, জনপ্রতিনিধিসহ নাগরিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে পৌর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রকল্প কর্মকর্তা প্রফেসর ক্রিস জেভেনবার্গেন। মতবিনিময় সভায় প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন পরামর্শক ড. ফারহানা হোসাইন, প্রকল্পের পরিচালক শামীমুল ওয়াহাব চৌধুরী, প্রকৌশলী হাবিব ইব্রাহিম রহমতউল্লাহ। প্রতিনিধি দলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সাকিব রণি, গাজী মোস্তাকিম আলী, মোহাম্মদ আশরাফুল আলম।

এ সময় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সৈয়দা আফরোজা রেহেনাসহ প্রকৌশলী ওয়াসিম আকরামসহ পেশাজীবি নেতারা।

বিএনএ/ শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে