23 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইবিতে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইবিতে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ মার্চ) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায়, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, অধ্যাপক মো. ইব্রাহিম আব্দুল্লাহ, ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, ড. মো. আনিসুর রহমান, জয়শ্রী সেন, কে এম শরিফুদ্দিন, এম এম নাসিমুজ্জামান, মো. ফিরোজ আল মামুন, মোঃ রবিউল ইসলাম এবং এ এইচ এম নাহিদ মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার