22 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগে শান্তিবাগের কয়েক লাখ বাসিন্দা’

‘ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগে শান্তিবাগের কয়েক লাখ বাসিন্দা’

'ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগে শান্তিবাগের কয়েক লাখ বাসিন্দা'

বিএনএ ডেস্ক, ঢাকা: ওয়াসার খামখেয়ালিতে মহাদুর্ভোগে পড়ার অভিযোগ করেছেন শান্তিবাগ এলাকার কয়েক লাখ বাসিন্দা। অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে গত দুই মাস যাবৎ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোঁড়া রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে নানা রকম দুর্ঘটনা। নানা রকম ইনজুরির শিকার হচ্ছেন পথচারীরা। অথচ কয়েক লাখ বাসিন্দার এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই।

কাজে ধীরগতির অভিযোগে বিষয়টি বার বার জানানো হলেও আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। কবে নাগাদ এই খোঁড়াখুঁড়ি শেষ হবে তাও বলতে পারেননি ঠিকাদার। তাদের দাবি, মাটির নিচে অনেক ধরনের ক্যাবেল আছে সেগুলো ঠিক রেখে কাজ করা কঠিন। এজন্য কাজে কিছুটা ধীরগতি।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান যেটুকু কাজ করে তার চেয়ে বেশি রাস্তা গর্ত করে খুঁড়ে রেখেছে। ফলে জনসাধারণের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া ও আসাটাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিএনএ/ রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু