21 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা

বিএনএ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সুখবর। নানা নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেওয়ার পর বোর্ডের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। বিসিবির সাথে শনিবার (১২ মার্চ) দীর্ঘ সময় আলোচনা হয় সাকিবের। এ সময় সিদ্ধান্ত হয়, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন তিনি।

গণমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, রোববার (১৩ মার্চ) রাতে সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সাকিব দুই সিরিজেই খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে বিশ্রামের প্রয়োজন হলে সবগুলো ম্যাচ না-ও খেলতে পারেন।

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের দুই ফরম্যাটের দল ঘোষণা করা হয়েছিল। তবে গত ৬ মার্চ সাকিব জানিয়েছিলেন, মানসিক ও শারীরিক অবসাদের কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহী নন। পরে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয় বিসিবি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু