29 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম গাঁজা ও ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের হালিশহরের বউ বাজার এলাকার মো. সুমনের স্ত্রী জুলেখা বেগম (৩০) ও কুমিল্লার মুরাদনগরের দামুঘর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী মিনু বেগম (২৮)। তাদের মধ্যে জুলেখার বিরুদ্ধে আগে থেকে মাদক আইনে চারটি মামলা আছে।

ওসি নেজাম উদ্দীন বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে থেকে জুলেখাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, জুলেখার দেওয়া তথ্য অনুযায়ী সদরঘাট থানাধীন আলকরণ ৩নং লেইনের রশিদ কমিশনারের কলোনীতে অভিযান চালিয়ে মিনুকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৭০ গ্রাম গাঁজা, গাঁজা পরিমাপ করার জন্য একটি পুরাতন ডিজিটাল মেশিন ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী