27 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাবির মূল ফটকে বাস-অটোরিকশার সংঘর্ষ

রাবির মূল ফটকে বাস-অটোরিকশার সংঘর্ষ


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। অটোরিকশায় থাকা এক যাত্রী মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এসময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, রাজশাহী নগরীর শহর থেকে আসা একটা যাত্রীবাহী বাস আসছিল। অপরদিকে বিনোদনপুর রোড হয়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত উভয়কেই রামেকে ভর্তি করা হয়েছে।

আহত রিকশাচালকের নাম মো. মুন্না মিয়া (৩১)। তিনি বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. মামুন হোসেনের সন্তান। অন্যদিকে আহত যাত্রীর নাম মো. সোহেল রানা (২২)। তার বাসা নওগা জেলা। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মো আলম হোসেনের সন্তান।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?