28 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চারটি ব্রিজ-ফুট ওভারব্রিজ নির্মাণ হচ্ছে

চট্টগ্রামে চারটি ব্রিজ-ফুট ওভারব্রিজ নির্মাণ হচ্ছে

চট্টগ্রামে চারটি ব্রিজ-ফুট ওভারব্রিজ নির্মাণ হচ্ছে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ১৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ ও তিনটি ফুট ওভারব্রিজ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই চারটি ব্রিজ-ফুট ওভারব্রিজ নির্মাণকাজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রান্তিক এলাকা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন ও নিরাপদ করতে ব্রিজ, ফুট ওভারব্রিজ, রাস্তা নির্মাণ করছি। অবৈধ দখলদারদের কাছ থেকে রাস্তা, ফুটপাত, নালা উদ্ধার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম হবে বিশ্ব বাণিজ্যের হাব, নান্দনিক নগরী।

ফুট ওভারব্রিজগুলো হচ্ছে- পাঁচ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জিইসি মোড়ে চতুর্মুখী; জালালাবাদ ওয়ার্ডস্থ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়ক সংযোগস্থলে এক কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুট ওভারব্রিজ; মোহরা ওয়ার্ডস্থ কাপ্তাই রাস্তার মোড়ে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুট ওভারব্রিজ ও ১৩১ ফুট দৈর্ঘ্যের ছয় কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ওসমানিয়া পিসি গার্ডার ব্রিজ।

এসময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. মোরশেদ আলম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, কাজী নুরুল আমিন, জেসমিন পারভীন জেসী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন