32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ২৮ জন

২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ২৮ জন

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। রোববার ( ১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ২৩ জন। শনিবারের চেয়ে আজ করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ। শনিবার সংক্রমণের হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। শনিবারের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। শনিবার মারা গিয়েছিল ২০ জন। আজ ২৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৩ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১৭ দশমিক ৪৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ২ জন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৫৩ জন। আগেরদিন সুস্থ হয়েছে ৮ হাজার ৮২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৮৭ দশমিক ৪০ শতাংশ।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত