18 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মশলা চায়ের এত গুণ!

মশলা চায়ের এত গুণ!

মশলা চা

বিএনএ লাইফস্টাইল ডেস্ক: মনকে ভাল রাখতে এবং শরীরকে চাঙ্গা রাখতে চা পানের বিকল্প নেই। চা যদি আবার হয় মশলাদার, তাহলে তো তার কথাই নেই। চায়ে মশলা মিশ্রিত করা মানে তাতে সম্পূর্ন ভিন্ন এক স্বাদ পাওয়া। মশলা মিশ্রিত চা পানে একদিকে যেমন শরীরকে সতেজ করে তুলে অপরদিকে মশলা চা পানে রয়েছে নানান উপকার।

পুষ্টিবিদদের মতে, সকালে এবং খাওয়ার পরে মশলা দেয়া চা পান করা শরীরের জন্য বেশ উপকারী। অতিরিক্ত তেল-মশলাদার খাবার খাওয়ার পরে হজমের সহায়তা করে এই পানীয়। মশলা চা পান করলে শরীরের টক্সিন দূর হয়। তবে অনেকেই দুধ, চিনি দিয়ে মশলা চা খেতে পছন্দ করেন। সুস্বাস্থ্যের জন্য কালো চা কিংবা গ্রিন টি-র সঙ্গে মশলা মিশিয়ে খাওয়ায় বেশি উপকার পাওয়া যায়।

আদা, দারুচিনি,লবঙ্গ, এলাচ, জায়ফল, জাফরানের মতো মশলা শরীরের উষ্ণতা বৃদ্ধিতে দারুণ কার্যকর।এই পানীয় বিপাকক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতেও ভীষণ উপকারী। সকালে মশলা চা নিয়মিত পান করলে তা ওজন কমাতেও সাহায্য করে। মৌরি, লবঙ্গ, দারুচিনি এবং জায়ফলের মতো মশলা ওজন কমাতে সাহায্য করে। এই মশলাগুলো শরীরের চর্বি কমাতে এবং খিদে কমাতেও সাহায্য করে।

হলুদ, জাফরান এবং লবঙ্গের মতো মশলাগুলো ব্যথা কমাতে সাহায্য করে। এ সব মশলায় থাকা উপাদানগুলো প্রদাহের সঙ্গে লড়াই করতে, ব্যথা এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে। দারুচিনি দিয়ে চা বানালে সেই চা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

তবে সেই চায়ে ভুলেও চিনি দেয়া যাবে না। কাজের ফাঁকে হঠাৎ ক্লান্তি বোধ করলে এক কাপ মশলা চায়ে চুমুক দিলেই তরতাজা অনুভব করা যায়। বাইরে থেকে কেনা এনার্জি ড্রিঙ্কগুলিতে ক্যাফিন থাকে, যা স্বাস্থ্যের জন্য ভাল নয়। তাই ক্লান্তি দূর করতে মশলা চা পান করা যেতে পারে। কারণ কোনও প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুফল মিলবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু