32 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় মাছ শিকারে গিয়ে দুই বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় মাছ শিকারে গিয়ে দুই বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় মাছ শিকারে গিয়ে দুই বাংলাদেশি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  জীবন্ত উদ্ধার করা হয়েছে আরো এক যুবককে।

শুক্রবার(১২ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়লেসের  একটি ফিশিং স্পটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিউ সাউথ ওয়েলসের বাঙ্গালী অধ্যুষিত লাকেম্বা এলাকার ‘মাহি হালাল বুচারি ও ঘরোয়া কিচেনের’ ব্যবসায়ী মাহদী খান (৩০) ও একই এলাকার ডেইলি শপিং মলের কর্মচারী মোজাফফর আহমেদ (৪০)।

এদিকে, একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে মাহদীর বাবা হার্ট অ্যাটাক করেছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ওই ফিশিং স্পটে তিন বাংলাদেশি মাছ শিকার করতে যায়। এক পর্যায়ে সাগরে প্রচণ্ড বেগে জোয়ার এলে তারা স্রোতের তোড়ে ভেসে যায়। এসময় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারীরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের অন্য একটি দল ফ্লোটেশন ডিভাইস নিয়ে সাগরে নেমে প্রায় ৬০ ফুট গভীর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মাহদী গত বছর বিয়ে করেছিলেন। যে কোন সময় তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্ত বিশ্বে মহামারি করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারেননি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত