22 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তাকে দেশে ফিরে আসার নির্দেশ

বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তাকে দেশে ফিরে আসার নির্দেশ


বিএনএ ডেস্ক: বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত ৪ কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৪ কর্মকর্তা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ মার্চ ওই কর্মকর্তাদের বিদেশি মিশন থেকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপনে তাদের অনুমতি দেওয়া হয় যে, মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন।

এরপর গত ৭ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে আবার তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে এসব মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি করা হয়েছে। তাই বর্তমান প্রেক্ষাপটে চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য অনুরোধ করা হলো।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু