28 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে নিহত ১

সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে নিহত ১

সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে নিহত ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৫০) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের দিনমুজুর নজরুল ইসলাম আজ সকাল ৮টার দিকে স্থানীয় অপর এক ব্যক্তির একটি গাছ কাটতে উঠেন। কিছু ডালপালা কাটার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও এলাকাবাসী তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, লোকটি গাছ কাটতে উপরে উঠে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান। এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!