31 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মানবপাচার: নৃত‌্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

মানবপাচার: নৃত‌্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

মানবপাচার:নৃত‌্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): বিদেশে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) মামালর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা ছিলো। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

উল্লেখ্য,২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে বিদেশে অনুষ্ঠান করার নামে নারী পাচারের অভিযোগে রাজধানীর নিকেতনের বাসা থেকে ইভানকে গ্রেফতার করা হয়।এর আগে মানবপাচার মামলায় আটক এক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে তার নাম আসে।এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বিএনএ নিউজ/এসবি,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা