26 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

বিএনএ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।  বুধবার(১৩ জানুয়ারী) সকালে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইদুল ইসলাম (২০)।  তিনি বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে এবং একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)।  তারা দুইজন সর্ম্পকে চাচা-ভাতিজা ।

সরিষাবাড়ী থানার ওসি রাসেদুল আলম জানান, চাচা ও ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে ওসি আরও জানান।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ