27 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ আটক ২৬

চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ আটক ২৬

চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ আটক ২৬

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মোগলটুলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরসহ আটক ২৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাস্থলের কাছেই আশ্রয় নেওয়া একটি বাসা থেকে তাকে ও তার সমর্থকদের আটক করা হয়।

এর আগে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আহত অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর আলী ওরফে বাবুল (৫৫)।

হতাহতরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী ওরফে বাবুলের মৃত্যু হয়। মাহবুব নামে গুলিবিদ্ধ আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩