28 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নতুন শিক্ষাক্রমে বাস্তবমুখী শিক্ষা গুরুত্ব পেয়েছে- খাদ্যমন্ত্রী   

নতুন শিক্ষাক্রমে বাস্তবমুখী শিক্ষা গুরুত্ব পেয়েছে- খাদ্যমন্ত্রী   

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিয়ামতপুর (নওগাঁ) :  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার(১২ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুরে চাপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে ৩৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন। শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন।

নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, এজন্যই সরকার নতুন ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুপম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বিপ্লব , ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুল হক এবং চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকসেদ আলী।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত