25 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা

মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা

জয়া

বিনোদন ডেস্ক: হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন জয়া আহসান। খবরটি গত বছর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন পঙ্কজ ত্রিপাঠি।

নতুন খবর হচ্ছে, এবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি মাধ্যমে। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি।

পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!