22 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিমানের সিটের নিচে সাড়ে ৪ কোটি টাকার সোনা

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কোটি টাকার সোনা

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কোটি টাকার সোনা

বিএনএ ডেস্ক: দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দারা জানান, শুল্ক গোয়েন্দাদের যৌথ টিম বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল অভিযান শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৬টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকরা ৫৬টি স্বর্ণবারের ওজন সাড়ে ছয় কেজি। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে বিজনেস ক্লাসের সিটে কোনো যাত্রী ছিল না।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার পাশপাশি কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু