31 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাবি দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবি দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আরও দুই ইউনিটের ফল প্রকাশ হয়েছে। তারমধ্যে ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের অধীন জি ইউনিটের এবং

শুক্রবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল দেখা যাবে https://juniv.edu/ ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানান, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এইচ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৬টি। এরমধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি আসন রয়েছে। এ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২৩ হাজার ৩১৬ জন।

‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এরমধ্যে ছেলেদের জন্য ২৫টি এবং মেয়েদের জন্যও ২৫টি আসন রয়েছে। এ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো আট হাজার ৮৯৬ জন।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটির) ইনস্টিটিউটের অধীন এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী