33 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি


বিএনএ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে । আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়ে পর্যায়ক্রমে ২৭ মে পঞ্চম ধাপের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হবে।

আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ