25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ সহায়তা

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ সহায়তা


লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন হাফিজীয়া নুরানী মাদ্রাসা ও  ১০০ জন এতিম শিশুর জন্য পুরো ১ মাসের খাদ্যসামগ্রী  ও উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ টাকা প্রদান করে‌ছে।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান এমজেএফ. এর সহযোগিতায় অক্টোবর সেবা মাস উপলক্ষে বুধবার (১২ই অক্টোবর ২০২২) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় লায়ন আবিদুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা 315-B4 বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ,
লায়ন ইন্জি: মুজিবুর রহমান RC-HQ , লায়ন এ এফ এম জহির উদ্দিন RC, ক্লাবের জোন চেয়ারপারসন লায়ন মোরশেদুল হক চৌধুরী, আবু সৈয়দ সহ আরো অন্যান্য ক্লাবের লায়ন নেতৃবৃন্দ ।

 

আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাসউদ ও হাফেজ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়মন্ড সিটি ক্লাব ডিরেক্টর লায়ন এএইচএম ইলিয়াস করিম RC-HQ ।

বিএনএ, জি এন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন