27 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : লিবিয়ার উপকুলে দুটি নৌকা ডুবে পনেরো অভিবাসীর মৃত্যু হয়েছে।  এটি ইউরোপে যাওয়ার পথে বিপজ্জনক সমুদ্রে সর্বশেষ মর্মান্তিক প্রাণহানির ঘটনা।

সোমবার গভীর রাতে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)এ কথা জানায়।

ইউএনএইচসিআর লিবিয়া টুইট করেছে, সন্ধ্যায় ত্রিপোলি নৌ ঘাঁটিতে দু’টি নৌকা নিয়ে আসার পর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরো বলা হয়, “যাত্রীরা আগের রাতে ঝোয়ারা এবং আলখোমস থেকে রওয়ানা হয়েছিল।”

সংস্থাটি জানায়, ১৭৭ জন বেঁচে যাওয়া ব্যক্তি ইউএনএইচসিআর ও এর অংশীদারদের কাছ থেকে সাহায্য ও চিকিৎসা সেবা পাচ্ছে।

সংস্থার টুইট করা ছবিগুলিতে বেঁচে থাকা ব্যক্তিদের ঘাঁটিতে পৌঁছে কম্বল জড়িয়ে থাকতে দেখা গেছে। অভিবাসীদের অনেকেই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টা নেয়। লিবিয়া তাদের জন্য একটি প্রধান প্রস্থান পয়েন্ট।

ইতালীর তীরবর্তী ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে পৌঁছানোর প্রচেষ্টায় প্রতিবছর হাজার হাজার অভিবাসী নৌকায় চড়ে রওয়ানা দেয়।  পথিমধ্যে নৌ যান ডুবে অনেকের মৃত্যু হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ১,০১০ অভিবাসী সমুদ্রে মারা  গেছে।  গত বছর, একই সময়ে সমুদ্রে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৮ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন