27 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সবার আগে কাতার বিশ্বকাপে জার্মানি

সবার আগে কাতার বিশ্বকাপে জার্মানি

সবার আগে কাতার বিশ্বকাপে জার্মানি

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে  ইউরোপ অঞ্চলের ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। আর এর মাধ্যমে দুই ম্যাচ হাতে রেখেই  সবার আগে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল চারবারের বিশ্বচ্যাম্পিনরা। জোড়া গোল করেছেন টিমো ওয়ার্নার এবং একটি করে গোল করেন কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা।

সোমবার (১১ অক্টোবর)  রাতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপে নিজেদের অষ্টম ম্যাচে নর্থ মেসিডোনিয়া তাদের ঘরের মাঠ তোসে প্রোয়েস্কি অ্যারেনায় জার্মানিকে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখে। এরপর খেই হারিয়ে ফেলে তারা। পরবর্তী ৩৩ মিনিটে চার-চারটি গোল হজম করে।

৫০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে বল নিয়ে  বক্সের মধ্যে ঢুকে পড়েন থমাস মুলার। তাকে রুখতে বেশ সামনে চলে আসেন মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভেস্কি। মুলার তাকে পরাস্ত করার চেষ্টা না করে বামদিকে বল দেন কাই হার্ভেটজকে। তাকে রোখার চেষ্টা করে ব্যর্থ হন গোলরক্ষক। নিশ্চিন্তমনে  ফাঁকা পোস্টে বল জড়ান হার্ভেটজ।

৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিমো ভেরনার। সেট পিস থেকে থমাস মুলার বক্সের মধ্যে বল দেন ভেরনারকে। তখন তার সামনে কেবল গোলরক্ষক। জোরালো শটে তার নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান চেলসির এই ফরোয়ার্ড।

৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভেরনার। বক্সের মধ্যে তাকে বল দেন ফ্লোরিয়ান। বল পেয়ে ১৫ গজ দূর থেকে বাকানো শটে দূরের পোস্টের ওপরের অংশ দিয়ে জালে জড়ান।

৮৩ মিনিটে মেসিডোনিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুজিয়ালা। আর শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হানসি ফ্লিকের শিষ্যরা। নিশ্চিত করে ২০২২ বিশ্বকাপে খেলা।

নিজেদের জয় আর গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়ার মাঠে আর্মেনিয়া পয়েন্ট হারানোয় কাতারের টিকেট নিশ্চিত হলো জার্মানির। ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নর্থ মেসিডোনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলেও রোমানিয়া কিংবা মেসিডোনিয়ার পক্ষে জার্মানিকে ধরা সম্ভব নয়।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ খেলার।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ