25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকারীদের হামলায় আহত নায়লা নাঈম

ছিনতাইকারীদের হামলায় আহত নায়লা নাঈম


বিএনএ, ঢাকা : ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্কুটি চালানোর সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তার ব্যাগ টানাটানি করতে থাকে। টানাটানির এক পর্যায়ে স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান নায়লা। ছিনতাইকারীরা পালিয়ে যান।

রাস্তায় পড়ে আহত হলেও ছিনতাইকারীরা সফল হতে পারেননি বলে জানান নায়লা নাঈম।

গণমাধ্যমকে এ নায়লা নাঈম বলেন, ‘বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন চলে যাবার পর ক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। ’

এতো সব কাণ্ডের পরও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি?
নায়লা বলেন, ‘এসেছেন, তবে ছিনতাইকারীরা চল যাওয়ার পর। তাদের একজনের হাতে ছুড়ির মতো ধারালো একটা অস্ত্র ছিল। তাই অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিলেন না। আমি পড়ে যাওয়ার পরেও ছেলেগুলো ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল।’

পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে তাকে সাহায্য করেন বলে জানান এই মডেল।

এ ঘটনায় নায়লার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তবে থানায় কোনো জিডি করেননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের