বিএনএ, ঢাকা:গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ৭৩১ জন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৩১ জন রোগী এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
বিএনএ/ ওজি
![]()

