26 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন প্রবাসী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন প্রবাসী

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রাইদা পরিবহন’ নামে একটি বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাহিদ হোসেন (৩৫) নামে এক ওমান প্রবাসী। এ সময় অজ্ঞান পার্টির প্রতারক চক্র তার কাছে থাকা সর্বস্ব নিয়ে যায় বলে জানান স্বজনরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রবাসী জাহিদকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোহাম্মদ ইসা জানান, ‘আমার ভাই ওমান থেকে আজই দেশে ফিরেছেন। পরে বিমানবন্দর থেকে রাইদা পরিবহনে ওঠেন। আমাদের  মোবাইল ফোনে জানানো হয়, আমার ভাই যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। পরে আমি যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার সঙ্গে শুধু একটি লাগেজ ও একটি মোবাইল ফোন আছে। এছাড়া তার পকেটে থাকা বিদেশি মুদ্রা ও টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। ভাইয়ের জ্ঞান ফেরার পর জানা যাবে কী পরিমাণ টাকা তার কাছে ছিল । আমাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলা এলাকায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে ওমান ফেরত এক প্রবাসীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই জানান আজই তিনি ওমান থেকে দেশে ফিরেছেন এবং রাইদা পরিবহনে যাওয়ার সময় বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ