23 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় চঞ্চল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় শরীফ (২৭) নামে একজন আহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়াশর্শী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মিয়া ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। আহত শরীফ একই এলাকার আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সন্ধ্যার দিকে চঞ্চল তার বন্ধু শরীফকে নিয়ে হারুয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে মাইজবাগ ইউনিয়নের হারুয়া শর্শী এলাকায় আসতেই বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চঞ্চল ও শরীফ আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চঞ্চলকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে চঞ্চলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত চঞ্চল মিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার