27 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি


বিএনএ ঢাকা : শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ চারজনের নামে সমন জারি করেন।

অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

ঢাকার শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু