22 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাসায় টিকা নেওয়া সেই দুই যুবক রিমান্ডে

বাসায় টিকা নেওয়া সেই দুই যুবক রিমান্ডে

বাসায় টিকা নেওয়া সেই দুই যুবক রিমান্ডে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে বাসায় বসে করোনার টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার মোবারক আলী ও হাসানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত রিমান্ডের এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান। তিনি বলেন, বাসায় টিকা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. হাসান ও মোবারক আলীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ আগস্ট সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাস্থ্যকর্মী বিষু দে, ও আরেক টিকাগ্রহণকারী সাজ্জাদকেও আসামি করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এদিকে টাকার বিনিময়ে টিকা দেওয়ায় চসিক স্বাস্থ্যকর্মী বিষু দে-কে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে টিকা নিয়ে অনিয়মের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে চসিক।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু