32.2 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - জুলাই ১২, ২০২৬
Bnanews24.com
Home » জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।রোববার(১২ জুলাই) সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলবে। এরপর আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ