25 C
আবহাওয়া
৯:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে চার অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে চার অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে চার অভিবাসীর মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক: ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে উত্তর ফ্রান্সের উপকূলে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে চার অভিবাসী নিহত হয়েছে। তাদের সবাই অনিয়মিত উপায়ে ছোট নৌকায় ইংল্যান্ডে পৌঁছনোর চেষ্টা করছিল। চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রশাসন শুক্রবার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ফরাসি জরুরি পরিষেবা দ্রুত পদক্ষেপ নেওয়ার পরও অভিবাসীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। আর অভিবাসীরা পানিতে পড়ে যায়। এদের মধ্যে ৬৩ জনকে জীবিত উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টায় অভিবাসীদের বহনকারী নৌকাটি অসুবিধায় পড়ে। ওই সময় ফরাসি কর্তৃপক্ষের উদ্ধার জাহাজ মাংক এবং একটি মাছ ধরার নৌকা ঘটনাস্থল তথা বুলন-সুর-মের উপকূলের কাছাকাছি ছিল।

উদ্ধার জাহাজের কর্মীদের ঝুঁকিতে পড়া অভিবাসীদের উদ্ধার করতে এক ঘণ্টা সময় লেগেছিল। অভিবাসীদের অনেকেই নৌকা থেকে পানিতে পড়ে গিয়েছিল। নিহত অভিবাসীদের দেহগুলো ফরাসি কর্তৃপক্ষের একটি নজরদারি হেলিকপ্টার শনাক্ত করেছিল। চারটি মৃতদেহের মধ্যে তিনটি পানিতে ভেসে গিয়েছিল এবং চতুর্থটি নৌকার ধ্বংসাবশেষের সঙ্গে আটকে ছিল।

ফরাসি কর্তৃপক্ষের একটি টহল বোট পরবর্তীতে সব মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পাঠানো একটি মেডিক্যাল টিম পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, নৌকাডুবিতে বেঁচে যাওয়া লোকদের উত্তর ফ্রান্সের বুলন-সুর-মের বন্দর উপকূলে নিয়ে যাওয়া হয়েছিল।

এ নিয়ে বছরের শুরু থেকে ফরাসি উপকূল থেকে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে পৌঁছনোর চেষ্টা করে এ পর্যন্ত ১৯ জন প্রাণ হারাল। সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ফরাসি উপকূল থেকে ব্রিটেনে পৌঁছেছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন