21 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বাসচাপায় বিএনপি নেতা নিহত

মিরসরাইয়ে বাসচাপায় বিএনপি নেতা নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় কামরুল আলম (৪৮) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

নিহত কামরুল আলম মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে নিহত হন।

বিএনএ/ ওজি/হাসনা


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু