24 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

popy

বিনোদন ডেস্ক: বিয়ে সংসার ও সন্তান নিয়ে এখন পুরোদস্তুর সংসারী চিত্রনায়িক পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ। ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ‘জানের জান’ পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন—এবার আর পেছাব না। ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবেই।’

মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।’

সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুল হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।

এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এক সময়ের ঢাকাই সিনেমার নিয়মিত মুখ সাদিকা পারভিন পপি। মাঝে বিজ্ঞাপনে আমিন খানের দেখা মিললেও পপির কোনো খোঁজ নেই দীর্ঘদিন।

সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

জানা গেছে, বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী