24 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

বিএনএ, ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত ড্রাইভিং কোর্সের ফি বাড়ানো হয়েছে। প্রতিটি কোর্সে ফি বেড়েছে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। মঙ্গলবার (১১ জুলাই) বিআরটিসির মহাব্যবস্থাপক (প্রশিক্ষণ ও অপারেশন) মেজর মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

এর আগে বিআরটিসির পরিচালনা পর্ষদের ২৯৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশের তথ্যমতে, বেসিক ড্রাইভিং (ভারী) আট সপ্তাহের কোর্সের ফি ছিল ৯ হাজার টাকা। সেটি ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা। আপ-গ্রেডিং ড্রাইভিং (ভারী) চার সপ্তাহের কোর্সের ফি ছিল ৪ হাজার ৫০০ টাকা। সেটি এক হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। বেসিক ড্রাইভিং (হাল্কা) চার সপ্তাহের কোর্সের ফি ছিল ৬ হাজার টাকা। সেটি ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা। আপ-গ্রেডিং ড্রাইভিং (হালকা) দুই সপ্তাহের কোর্সের ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। সেটি এক হাজার ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা এবং ওরিয়েন্টেশন এক সপ্তাহের কোর্সের ফি ছিল এক হাজার টাকা। সেটি ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৫০০ টাকা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে