28 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের ষোলশহর এলাকায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ বাসের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ষোলশহরের ২নং গেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, ১০নং রুটের বেপরোয়া গতির একটি সিটি বাস সড়কে কর্তব্যরত কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত