24 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের শ্রীনগরে পুলিশ চেক পোস্টে জঙ্গি হামলা

ভারতের শ্রীনগরে পুলিশ চেক পোস্টে জঙ্গি হামলা


বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের শ্রীনগরে পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালবাজারের জিডি গোয়েঙ্কা স্কুলের কাছে পুলিশের চেক পোস্টকে লক্ষ্য করে  এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তবে ঘটনার পর পালিয়ে যায় তারা। এ ঘটনার পর গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের এক শীর্ষ  কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুলিশ সদস্যের নাম অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইনস্পেক্টর মুস্তাক আহমেদ।  আহতরা হলেন- হেড কনস্টেবল ফৈয়াজ আহমেদ, স্পেশাল পুলিশ অফিসার আবু বকর।

এদিকে ঘটনার পর টুইটারে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এছাড়া জঙ্গি হামলার পরপরই কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেই সঙ্গে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে