25 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

রেল লাইন

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, বেলা সাড়ে দশটার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই ব্যাপারে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার এসএম সাইফুল ইসলাম জানান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে আগে দুই পার্শ্বে আটকাপড়া ট্রেনগুলো আগে পাসিং করা হবে।
c

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ