25 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন, দেশ ছেড়েছে ভুলে বলেছি : স্পিকার

রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন, দেশ ছেড়েছে ভুলে বলেছি : স্পিকার


বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন, আমি (বিবিসি) সাক্ষাৎকারে ভুল করে বলে ফেলেছি তিনি দেশ ছেড়েছেন।

ভারতের এএনআই নিউজ সার্ভিসের সঙ্গে টেলিফোন আলোচনায় তিনি একথা বলেন।

এএনআইয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে জানতে চাওয়া হয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোথায় আছেন।
উত্তরে স্পিকার বলেন, তারা দুজনই এখনও শ্রীলঙ্কায় রয়েছেন।

এর আগে, স্পিকার বিবিসিকে বলেছিলেন- প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেছেন। তিনি কাছের একটি দেশে আছেন এবং বুধবারের মধ্যে দেশে ফিরবেন।

শ্রীলঙ্কার আরেক সংবাদমাধ্যমও তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ৯ জুলাইয়ের বিক্ষোভের পর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি জাহাজে থাকা রাজাপাকসে আজ দেশ ত্যাগ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!