24 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সেই বিজ্ঞাপন সরিয়ে নিল কোকাকোলা

সেই বিজ্ঞাপন সরিয়ে নিল কোকাকোলা

নাটক

বিনোদন ডেস্ক: তুমুল সমালোচনার মুখে জীবন-শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইউটিউবে মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে সেই বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপনটি প্রচারে আসার পরপরই সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়। তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরবর্তীতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অভিনয়শিল্পীরা। তবে এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি দেয়নি কোকাকোলা।

কোকাকোলার ওই বিজ্ঞাপনে বলা হয়েছিল, ১৯৩টি দেশে কোকাকোলা তৈরি হয় এবং ফিলিস্তিনেও এর ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবার অসত্য।

এই বিজ্ঞাপন নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের মতামত জানান শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। সেসব পোস্টের মন্তব্যঘরেও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি উপলব্ধি করতে পারার জন্য অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানিয়েছেন অনেকে। আবার সেখানে অনেকে বিরূপ মন্তব্যও করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে