29 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » পানছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত

পানছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত

পানছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে লতিবান ইউনিয়নের ৩নং ওয়ার্ড গঙ্গারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে দুই ছেলে সন্তানের জননী বলে জানা গেছে।

গঙ্গারাম এলাকার বাসিন্দা রবি ত্রিপুরা বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমার বাড়ির সামনে বজ্রপাতে বালা ত্রিপুরা (৩৫) মারা গেছে। সে রিপন ত্রিপুরার স্ত্রী।

পানছড়ি উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, যেখানে বজ্রপাতে হয়েছে সে সেখানেই মারা গেছে। হাসপাতালে আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদটি শুনেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা কেউ কোন অভিযোগ দাখিল করেনি।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত