28 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ-ইলেকশন মনিটরিং ফোরাম

বসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ-ইলেকশন মনিটরিং ফোরাম

ইলেকশন মনিটরিং ফোরাম

বিএনএ, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন(বসিক) নির্বাচন অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হয়েছে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরাম এর নেতৃবৃন্দ।

সোমবার(১২ জুন ২০২৩) ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী ও কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদারের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন(বসিক) নির্বাচন পর্যবেক্ষণকালে তারা উপরোক্ত মন্তব্য করেন।

ইলেকশন মনিটরিং ফোরাম এর নেতৃবৃন্দ
ইলেকশন মনিটরিং ফোরাম এর নেতৃবৃন্দ(ডানে)

অধ্যাপক মাওলানা আবেদ আলী ও বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার সাংবাদিকদের জানান, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে নারী পুরুষদের পৃথক লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। ভোট কেন্দ্রে শান্তি শৃংখলার ব্যাপারে ভোটাররা স্বস্তি প্রকাশ করেন। বিভিন্ন দলের মেয়র প্রার্থীদের এজেন্টরাও নিসংকোচে ভোট প্রদানের পরিবেশ বিরাজমান বলে তাদের জানিয়েছেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

বিএনএনিউজ24, সৈয়দ কাজল, জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু