23 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই


বিএনএ, ঢাকা : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হক সবুজ (৬৮) আর নেই। রোববার (১১জুন) রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আশরাফুল হক জুয়েল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আবদুল হক সবুজ অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন৷ তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংসদের দুই বারের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন। মৃত্যুর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মরহুমের প্রথম জানাজা সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাইয়ের দারের চর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার