30 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সোনিয়া গান্ধী হাসপাতালে

সোনিয়া গান্ধী হাসপাতালে

সোনিয়া গান্ধী হাসপাতালে

বিএনএ,ডেস্ক : করোনায় আক্রান্ত ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কংগ্রেস।

ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক টুইট বার্তায় বলেছেন, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হবে।

গত ২ জুন নমুনা পরীক্ষায় সোনিয়া গান্ধীর করোনাভাইরাস পজিটিভ ফল আসে। অর্থ-পাচারের একটি মামলায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে যোগ দিতে যাওয়ার আগে ওই দিন তার করোনা শনাক্ত হয়।

ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী এই সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন দিন ঠিক করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছেন। গত ৮ জুন ইডির কাছে জবানবন্দি দেওয়ার কথা ছিল সোনিয়ার।

অর্থ-পাচারের একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল ১৩ জুন কংগ্রেসের সাবেক প্রধান ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে ইডি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত