26 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

বিএনএ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদী খান এলাকায় পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল রোজারিও (৭২) কে গুলি করে হত্যা করেছে তার আপন ভাতিজা। এ ঘটনায় পুলিশ ভাতিজা গ্রেনেড রোজারিওকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ জুন)রাত সাড়ে ১২ টার দিকে গুলি করে গ্রেনেড। গুলির আওয়াজ শুনে আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে
রক্তাক্ত অবস্থায় দেখতে পায় রোজারিও কে। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢাকার কোতোয়ালি থানার উপ- পরিদর্শক (এস আই) মো. লাল মিয়া জানান, পারিবারিক কলহের জেরে তারই ভাতিজা এক নলা বন্দুক দ্বারা গুলি করে হত্যা করেছে। পরে ঘটনাস্থল থেকে ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকায়। সে মৃত ফালু রোজারিওর ছেলে। গত ২ মাস আগে নিউইয়র্ক থেকে বাংলাদেশব আসেন। গ্রেনেড রোজারিও নিউইয়র্ক প্রবাসী।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু