32 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্ককে ৩-০ গোলে হারালো ইতালি

তুরস্ককে ৩-০ গোলে হারালো ইতালি

ইটালি ৩-০ গোলে জয়ী

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। এ জয়ের মধ্য দিয়ে টানা নয় ম্যাচে জেতার রেকর্ডটাও ধরে রাখল ইটালি। এর আগে ইতালির টানা দশ ম্যাচে জেতার রেকর্ড রয়েছে। সব মিলিয়ে ঠিক যেমন উদ্বোধনী ম্যাচের শুরুটা হওয়া উচিত, ঠিক সে ভাবেই করল ইতালি।

বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে ইতালির রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরু থেকেই রবার্তো মানচিনির ছেলেরাই বলের দখল রেখেছিল। তুরস্ক শুধু দশ জন মিলে রক্ষণ সামলে গেল। তাও যদি ঠিক করে রক্ষণটাও তারা সামলাতে পারতো। প্রথমার্ধ তাও কোনও মতে ইতালির আক্রমণ প্রতিহত করে ম্যাচ গোলশূন্য রাখতে পেরেছিল তুরস্ক। কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালির দাপটে তারা কার্যত কোণঠাঁসা হয়ে পড়ে।

বিরতির পর খেলা শুরু হতেই আক্রমণের ঝড় তোলে ইতালি। সেই ঝড় সামলাতে গিয়েই তুরস্কের মেরিহ দেমিরালে আত্মঘাতী গোলে এগিয়ে যায় মানচিনির দল। তারপর ব্যবধান বাড়াতে সময় লাগেনি ইতালির। ৬৬ মিনিটে সিরো ইমোবাইলের গোলটিও হয় তুরস্কের ডিফেন্সের দোষেই। কার্যত দর্শকের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দেখছিলেন তুরস্কের ডিফেন্ডাররা। এর ১৩ মিনিট পরেই ৩-০ করেন লরেঞ্জো ইনসিগনে। তুরস্ক আক্রমণেই ওঠেনি, তাই গোলশোধের কোনও বিষয় ছিল না।

ইতালির কাছে জয় অধরাই রয়ে গিয়েছে তুরস্কের। পরিসংখ্যান বলছে, ১১টি ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছে তুরস্ক। ৮টি ম্যাচেই তারা হেরেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা